আমাদের সফটওয়্যার কেনার জন্য আপনাকে অনেক ধন্য়বাদ। আপনার যদি এই ডকুমেন্টেশনের আওতার বাইরে কোনও প্রশ্ন থাকে তবে দয়া করে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করুন।
Created year: 2022
Email: developer.mitpark@gmail.com
Login Page:
| ইউজারনেম : | admin |
| পাসওয়ার্ড : | 12345678 |
নিরাপত্তার জন্য লগ ইন করার পরে অবশ্যই ইউজারনেম এবং পাসওয়ার্ড পরিবর্তন করবেন
Dashboard এর প্রথমেই আপনারা Revenue, Sale Return, Purchase Return এবং Profit এর একটা সারসংক্ষেপ দেখতে পাবেন।এটা আপনি দৈনিক/সাপ্তাহিক/মাসিক/বার্ষরিক ভাবে দেখতে পারবেন।
Cash Flow: এখানে আপনি কত টাকা আয়/ব্যায় করেছেন তার একটা চার্ট দেখতে পারবেন।
Monthly Report: এখানে চলমান মাসে আপনি কত টাকার পণ্য ক্রয় করেছেন, কত টাকা লাভ করেন এবং কি পরিমান খরচ করেছেন তার একটা চার্ট দেখতে পারবেন।
Yearly Report: এখানে চলতি বছরের আয়-ব্যয় এর এতটা চার্ট দেখতে পারবেন।
Recent Transaction: এখানে আপনি সম্প্রতি বিক্রি - ক্রয় - কোটেশন - পেমেন্ট এর একটা তালিকা দেখতে পারবেন। এগুলো আপনি চাইলে আলাদা আলাদা মেনু থেকে দেখতে পারবেন।তবে আমরা আপনার সুবিধার কথা চিন্তা করে এখান কিছু তথ্য যুক্ত করেছি।
Best Seller : এখানে চলতি মাসে কোন প্রোডাক্ট সব থেকে বেশি বিক্রি হয়েছে সেটা দেখতে পারবেন।
Best Seller (Qty): এখানে পরিমান দিক থেকে চলতি বছরে কোন প্রোডাক্ট সব থেকে বেশি বিক্রি হয়েছে সেটা দেখতে পারবেন।
Best Seller (Price): এখানে টাকার দিক থেকে চলতি বছরে কোন প্রোডাক্ট সব থেকে বেশি বিক্রি হয়েছে সেটা দেখতে পারবেন।
User List/ব্যবহারকারির তালিকা :
User Management -> User List
এখানে সকল ব্যবহারকারির/কর্মচারীদের তালিকা দেখতে পারবেন। চাইলে আপনার পছন্দ মতো পরিবর্তন বা ডিলিট করতে পারবেন।
Add User/নতুন ব্যবহারকারির যুক্তকরণ :
User Management -> Add User
এখান থেকে নতুন ব্যবহারকারির যোগ করা যাবে।
ব্যবহারকারির/কর্মচারীর নাম,কম্পানির নাম,পাসওয়ার্ড ,ইমেইল, ঠিকানা মোবাইল নাম্বার এবং ভূমিকা নির্বাচন করুন ও Submit Button ক্লিক করুন।
Biller List/বিলার তালিকা :
User Management -> Biller List
এখানে তৈরি করা সকল ধরনের বিল দেখতে পারবেন। আপনার ইচ্ছা মতো পরিবর্তন ও ডিলিট করতে পারবেন।
Add Biller/বিলার তালিকা যুক্তকরণ:
User Management -> Add Biller
এখানে তৈরি করা সকল ধরনরর বিলার যুক্ত করতে পারবেন। বিলারের নাম,কম্পানির নাম,ইমেইল, ঠিকানা মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে আপনি বিলার যুক্ত
করতে পারবেন।
গ্রাহক যুক্তকরণ/Add New Customer :
Customers -> New Customer
এখান থেকে নতুন গ্রাহক যুক্ত করতে পারবেন।
গ্রাহকের নাম,কম্পানির নাম,পাসওয়ার্ড ,ইমেইল, ঠিকানা মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে Submit button ক্লিক করুন।
গ্রাহকদের তালিকা/Customers List :
Customers -> Add Customer
এখানে সকল ব্যবহারকারির তালিকা দেখতে পারবেন। এখান গ্রহকের নাম, গ্রাহক বিস্তারিত, ডিসকাউন্ট, বকেয়া/অগ্রিম টাকা ইত্যাদি দেখতে পারবেন।
চাইলে আপনার পছন্দ মতো পরিবর্তন কনতে পারবেন।
সরবরাহকারীর তালিকা/Supplier List :
Supplier -> New Supplier
এখানে সকল সরবরাহকারী তালিকা দেখতে পারবেন। এখান সরবরাহকারী বিস্তারিত, বকেয়া টাকা ইত্যাদি দেখতে পারবেন।
চাইলে আপনার পছন্দ মতো পরিবর্তন কনতে পারবেন।
নতুন সরবরাহকারী/New Supplier :
Suppliers -> Suppliers List
সরবরাহকারী যোগ করা খুবই সহজ কাজ। সরবরাহকারীর নাম, মোবাইল, ইমেল, ভ্যাট নম্বর,
দেশ (ঐচ্ছিক ক্ষেত্র), শহর (ঐচ্ছিক ক্ষেত্র), পোস্টকোড (ঐচ্ছিক ক্ষেত্র),
ঠিকানা (ঐচ্ছিক ক্ষেত্র) লিখুন এবং Submit Button ক্লিক করুন।
ক্যাটাগরি/Catagory:
Pruduct -> Catagory
এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট দেখতে এবং পাশাপাশি পছন্দ মতো পরিবর্তন বা ডিলিট করতে পারবেন।
প্রোডাক্ট তালিকা/Product List:
Pruduct -> Catagory
এখান সকল প্রোডাক্টের নাম, কোড, ব্যান্ড, ক্যাটাগরি, প্রোডাক্টের পরিমাণ, প্রতিটা প্রোডাক্টের
বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, মজুদের পরিমাণ ইত্যাদি দেখতে ও পরিবর্তন করতে পারবেন।
প্রোডাক্ট যুক্তকরণ/Add Product:
Pruduct -> Add Product
এখান থেকে আপনি প্রোডাক্ট যুক্ত করতে পারবেন। যেটাতে স্টার থাকলে সেটা পূরণ করা বাধ্যতামূলক। সকল তথ্য পূরণ করে Submit Button এ ক্লিক করতে হবে।
Print Barcode:
Product -> Print Barcode
আপনার প্রোডাক্টের জন্য বিভিন্ন সাইজের Baecode বারকোড তৈরি করতে পারবেন এবং আপনার প্রোডাক্টের বারকোড যুক্ত করতে পারবেন। ঐ Barcode scan করতে সেল জেনারেট করতে পারবেন।
Adjustment List:
Product -> Adjustment List
Adjustment করা প্রোডাক্টের তালিকা এখান থেকে করতে দেখতে পারবেন।
Add Adjustment:
Product -> Add Adjustment
প্রোডাক্ট নষ্ট হয়ে গেলে বা Stock এমাউন্টের চেয়ে কম/ বেশি হলে এখান থেকে সেটা Adjustment করতে পারবেন।
এখানে যদি stock এর পেয়ে প্রোডাক্ট বেশি হয় তবে Addition হবে আর যদি Stock এর চেয়ে প্রোডাক্ট কম হয় তবে Subtraction সিলেক্ট করতে হবে।
Stock Count:
Product -> Stock Count
আপনার কাছে কোন প্রোডাক্ট কি পরিমাণ আছে সেটা এখান থেকে দেখতে পারবেন।
ক্রয় তালিকা/Purchases List:
Purchase -> Purchase List
আপনার ক্রয় করা সমস্ত প্রোডাক্ট এখান থেকে দেখতে পারবেন।
প্রডাক্টটি আপনি কত টাকায় কিনেছেন, কত টাকা Paid করেছেন, কত টাকা বাকেয়া আছে সব কিছু এখান থেকে দেখতে পারবেন।
ক্রয় যোগ করুন/Add Purchase:
Purchase -> Add Purchase
এখন থেকে আপনার ক্রয়কৃত পণ্যে Stocks এর সাথে যুক্ত করতে পারবেন। এখান থেকে আপনি আপনার প্রোডাক্টটি কোন Warehouses এ রাখবেন, কার কাছে থেকে কিনেছেন(Supplier), প্রোডাক্টটি পাইছেন কিনা সব কিছু এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়াও বারকোড তৈরি, ডিসকাউন্ট থাকলে সেটা যুক্ত করা, সিপিং খরচ কত টাকা পেইড করেছেন এসব তথ্য সংগ্রহ করতে পারবেন
CSV দ্বারা আমদানি ক্রয়/Import Purchase by CSV:
Purchase -> Import Purchase by CSV
আপনার ক্রয়কৃত পণ্যের CSV হিসাবে তালিকা সংগ্রহ করতে পারবেন।
বিক্রয় তালিকা/Sale List :
Sale -> Sale List
কবে কোন প্রোডাক্ট বিক্রি হয়েছে সেটা এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি প্রোডাক্টি কার মাধ্যমে কাকে বিক্রি করা হয়েছে সেটাও দেখতে পারবেন। টাকা জমা বা বকেয়া আছে সে তথ্য গুলো এখানে পাবেন ।
POS :
Sale -> POS
এখান থেকে আপনি খুবই সহজে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন।
শুধু তাই নয় কাস্টমারের নাম, কোন Warehouses থেকে বিক্রি করছেন, কে বিক্রি করছে সব কিছু যুক্ত করতে পারবেন।
আপনি চাইলে এখান থেকে বারকোড স্ক্যান করে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন।
নতুন বিক্রয় যোগ/ Add Sale:
Sales -> Add Sale
এখান থেকে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন।
শুধু তাই নয় কাস্টমারের নাম, কোন Warehouses থেকে বিক্রি করছেন, কে বিক্রি করছে সব কিছু যুক্ত করতে পারবেন।
Import Sale By CSV:
Sales -> Import Sale By CSV
আপনার বিক্রি করা সকল প্রোডাক্টের তথ্য ডাইনলোড করতে পারবেন
কুরিয়ার তালিকা/Courier List:
Sales -> Import Sale By CSV
আপনার প্রোডাক্টের যদি কুরিয়ার এর মাধ্যমে ক্রেতার কাছে পাঠান তবে তাদের তথ্য দেখতে পারবেন।
ডেলিভারি তালিকা /Dalivery List:
Sales -> Dalivery List
আপনি যে প্রোডাক্ট গুলো ক্রেতার কাছে ডেলিভারি করেছেন সেগুলো দেখতে পারবেন।
অতিরিক্ত ব্যয়ের ক্যাটাগরি/ Expense Categories:
Expense -> Expense Categories
আপনি প্রোডাক্ট ক্রয় ছাড়া অন্য কোনো খাতে যদি খরচ কিরেন তবে সে খাতের নাম এন্ট্রি করতে পারবেন। যেমন: চা/নাস্তার বিল, কর্মিদের বেতন ইত্যাদি
অতিরিক্ত ব্যয়ের তেলিকা/ Expense List:
Expense -> Expense Categories
কবে কি কারণে কত টাকা খরচ করেছের সেটা দেখতে পারবেন।
অতিরিক্ত ব্যয়ের যুক্তকরণ/ Add Expense:
Expense -> Add Expense
এখানে কিসের জন্য কত টাকা খরচ করেছেন সেটা যুক্ত করতে পারবেন।
এর পাশাপাশি আপনি টাকা কোন একাউন্ট থেকে খরচ করেছেন সেটাও বলে দিতে পারবেন।
এখান থেকে আপনি কাস্টোমারের চাহিদা অনুযায়ী একটা আনুমানিক ব্যায় কত টাকা হতে পারে সেটার একটা Invoice তৈরি করে দিতে পারবেন। যদিও সকল ব্যাবসায় প্রযোজন হয়না তবুও আমরা একটা আপনাদের ভবিষ্যতে দর কথা চিন্তা করে এটা দিয়েছি
Quatation List:
Quatation -> Quatation List
আপনি কার জন্য আনুমানিক ব্যায়ের তালিকা তৈরি কররছেন সেটা দেখতে পারবেন।
আনুমানিক ব্যায় তৈরি/Add Quotation:
Brands -> Brands List
এখন থেকে আপনি নতুন Quotation তৈরি করতে পারবেন।
কোনো প্রোডাক্ট এক Warehouse থেকে অন্য Warehouse এ নিয়ে গেলে সে সব তথ্য রাখতে পারবেন।
Transfer List:
Transfer -> Transfer List
কি পরিমাণ প্রোডাক্ট এক Warehouse থেকে অন্য Warehouse এ নিয়ে গিয়েছেন তার তালিকা এখানে দেখতে পারবেন।
নতুন স্থানান্তরের তথ্য যুক্তকরণ/Add Transfer:
Transfer -> Add Transfer
নতুন করে কোনো প্রোডাক্ট এক Warehouse থেকে অন্য Warehouse এ নিয়ে গিয়েছেন তা এখান থেকে যুক্ত করতে পারবেন।
স্থানান্তরের তথ্য ডাইনলোড/Import transfer By CSV:
Transfer -> Import transfer By CSV
এখন থেকে স্থানান্তরের তথ্য ডাইনলোড করতে পারবেনা।
কোনো প্রোডাক্ট যদি ফেরত দেওয়া হয় তবে সে সব তথ্য রাখতে পারবেন।
Sale:
Return -> Sale
আপনার বিক্রি করা কোনো প্রোডাক্ট যদি ফেরত আসে তবে এখান থেকে সেটা এখান থেকে দেখতে ও যুক্ত পারবেন।
Purchase:
Return -> Purchase
আপনার ক্রয় করা কোনো প্রোডাক্ট যদি supplier এর কাছে ফেরত পাঠান তবে সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
আপনি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন।
আপনি এখান থেকে SMS Campain চালাতে পারবেন। এর জন্য আপনাকে কাস্টমাদের মোবাইল নাম্বার আর কি মেসেজ পাঠাতে চান সেটা দিয়ে Sand Button এ করতে হবে।
এখান থেকে আপনি ডিসকাউন্ট প্লান, নোটিফিকেশন, সাধারণ সেটিংস সহ আনেক ফিচার রয়েছে।